Ad
x

মেঘনা এনার্জিকে একীভূতকরণের অনুমতি

বুধবার, ২৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৮০ বার পঠিত

মেঘনা এনার্জিকে একীভূতকরণের অনুমতি

মেঘনা এনার্জি লিমিটেডকে একীভুতকরণের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত একীভুতকরণের অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২৯ জুলাই,বুধবার থেকে মেঘনা এনার্জি ও হাইডেলবার্গ সিমেন্টের মধ্যে একীভূতকরণে আর কোনো বাধা নেই।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কোম্পানি দুইটি একীভূতকরণের জন্য উচ্চ আদালতে আবেদন করে। আদালত গত ২২ জুলাই কোম্পানির আবেদন যাচাই-বাছাই করে একীভূতকরণের অনুমতি দেয়।

জানা গেছে, হাইডেলবার্গ সিমেন্টকে মেঘনা এনার্জির ৯৯.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, মেঘনা এনার্জি লিমিটেড একটি বেসরকারি কোম্পানি। এটি বাংলাদেশে অর্ন্তভুক্ত। এই কোম্পানিটি ছোট বিদ্যুৎ প্লান্ট হিসাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com