|

Advertisement
×

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১২ টাকা ৭৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ ছিল ৮৩ টাকা ৮৬ পয়সা, যা গত বছর মাইনাস ৬৫ টাকা ৪২ পয়াস ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯২ টাকা ৭৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৩:০০ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com