বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ০১ জুন ২০২১ প্রিন্ট ৩৯০ বার পঠিত
যমুনা ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ৩১ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া।
সভায় ২০২০ হিসাব বছরের জন্য ঘোষিত ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, রিস্ক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল কবির খান ও পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানি সচিব এম. এ. রউফ, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং বহিঃ নিরীক্ষক কোম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।
Posted ০৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com