রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৪০৮ বার পঠিত

যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ (রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চল) বগুড়ার হোটেল মম ইন-এ অনুষ্ঠিত হয়েছে।

যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, ব্যাংকের রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান এ. কে. এম. মুশাররফ হুসাইন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ক্যাপিট্যাল ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা, পরিচালক মো. বেলাল হোসেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, কোম্পানি সচিব এম. এ. রউফসহ ব্যাংকের রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে ব্যাংকের পরিচালনা কার্যক্রম সংক্রান্ত বিশদ আলোচনা হয় ও ব্যাংকের বিবিধ কার্যক্রম প্রসারে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার প্রধানদের হাতে চেয়ারম্যান এওয়ার্ডস-২০২০ প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com