সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   প্রিন্ট   ৩৪৯ বার পঠিত

যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত।

সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানী সেক্রেটারি এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৪ সালের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৬ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। পরিচালনা পর্ষদ সকল শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অংশীদারদের প্রতি তাদের নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com