রায়হানুল খোকন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৬৪ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযোদ্ধের সময় সকল ধর্মের মানুষ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল, তখন কিন্তু সম্প্রদায়ীকতার কথা ভাবে নাই। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ধর্মের মানুষকে অংশগ্রহণ দেখা গিয়েছে। বর্তমান সরকার সারাদেশকে সমানভাবে সুষম বন্টনে উন্নত করতে চায়। রংপুর উন্নয়নে ১৮০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
রংপুর ধর্মসভা সভাপতির কাছে ১০ লক্ষ টাকার চেক প্রধানমন্ত্রী তহবিল থেকে দেয়া হয়েছে। ধর্মসভায় পাশে একটি ভাবন নির্মাণ করা হবে আগামী দুই বছরের মধ্যে সেখানে সনাতনী হিন্দু ধর্মাবলী অসহায় আশ্রয় পাবে। একটি সুখী সমৃদ্ধি অসাম্প্রদায় দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ রংপুরের সিটি কর্পোরেশন প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রংপুর জেলা পরিষদ প্রশাসক এবং রংপুর জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত রংপুরের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মের ধর্মসভা ১৩৫ বছরের ঐতিহ্য বহন করছে। সম্প্রীতির অসাম্প্রদায়িকতা আমাদের এই বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রমাণ হয়, বর্তমান সরকার বাস্তবিক সম্প্রীতির এই অসম্প্রদায়িকতা বিশ্বাস করে। সকল ধর্মের মানুষ মিলেমিশে একে অপরের দুঃখ- কস্ট, হাসি- কান্না, ভাগাভাগি করে হাজার বছরের এই সম্প্রীতির বন্ধন আবার ফিরে আসছে। কিন্তুু এক শ্রেণীর সাম্প্রদায়িক চেতনায় হিংসুক কুচক্রিমহল, যারা শান্তিতে বিশ্বাসী নয়, বাংলাদেশের বিশৃঙ্খলা চায়, এদের থেকে সাবধান হতে হবে। কোন অবস্থাতে এদের ফাঁদে পা দেওয়া যাবে না। সরকারের হাতকে শক্তিশালী করতে এই সম্প্রতি অটুট রাখতে একসাথে কাজ করতে হবে।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন