|

Advertisement
×

রফতানি বাণিজ্যের সুরক্ষা বিষয়ে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১   প্রিন্ট   ৪০১ বার পঠিত

রফতানি বাণিজ্যের সুরক্ষা বিষয়ে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

রফতানি বাণিজ্যের জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা উল্লেখ করে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় রফতানি বাণিজ্য পরিচালনার বিষয়ে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেয়ার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।

মঙ্গলবার (জুলাই ১৩) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে রফতানি বাণিজ্যে ঝুঁকি নিরসনের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, বিদেশস্থ শেল ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওপর নিষেধাজ্ঞা, বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক গাইডলাইন্স, প্রভৃতি বিষয় উল্লেখ করা হয়েছে। ঋণপত্র এবং চুক্তি উভয় মাধ্যমে রফতানি বাণিজ্যের বিষয়ে নির্দেশনা রাখা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে রফতানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত যোগাযোগ মাধ্যমে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ব্যাংক কিংবা ইস্যুকৃত ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে অ্যাপ্লিকেন্ট ব্যাংক কিংবা ইস্যুকৃত ব্যাংক বরাবর সরাসরি কিংবা উক্ত ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রফতানি ডকুমেন্ট পাঠানোর আয়োজন থাকতে হবে। হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের অ্যাপ্লিকেন্ট ব্যাংক/ইস্যুকৃত ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি এবং হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সার্কুলারে নির্দেশনা রাখা হয়েছে।

চুক্তিপত্রের মাধ্যমে রফতানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে বলে সাকুলারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও উক্ত ব্যাংক যাতে রপ্তানি ডকুমেন্ট ছাড়করণ, মূল্য আদাযের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান এবং প্রচলিত ইউনিফর্ম রুলস ফর কালেকশনের বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত হওয়ার জন্য নির্দেশনা সার্কুলারে রয়েছে। একই সঙ্গে সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আমদানিকারকের ব্যাংকে সরাসরি কিংবা উক্ত ব্যাংকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রফতানি ডকুমেন্ট পাঠানোর আয়োজন রাখাতে হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সার্কুলারের প্রসংশা করে বলেন, ‘সার্কুলারে উল্লিখিত নির্দেশনা বাণিজ্যিক লেনদেন ঝুঁকিমুক্তভাবে পরিচালনা করতে সহায়তা করবে। তাছাড়া রফতানিকারককে যথাযথাভাবে গাইড করার বিষয়ে আলোচ্য সার্কুলার সহায়কের ভূমিকা রাখবে।’

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, আলোচ্য সার্কুলারের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার সকল নির্দেশনা একীভূত করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে জানানো হয়েছে। রফতানি বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এ সকল নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংক ও রফতানিকারকের জন্য ঝুঁকি নিরসনে হাতিয়ার হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com