রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কর্মসংস্থান ব্যাংকে নতুন এমডি অরুন কুমার চৌধুরী

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

কর্মসংস্থান ব্যাংকে নতুন এমডি অরুন কুমার চৌধুরী

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন অরুন কুমার চৌধুরী । এর আগে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

অরুন কুমার চৌধুরী একজন গতিশীল ও উদ্ভাবনী ধারণাসম্পন্ন কর্মকর্তা। আর্থিক খাতে তার উজ্জ্বল ক্যারিয়ার বিদ্যমান। তিনি ১৯৯৬ সালে বিএইচবিএফসি’তে সিনিয়র অফিসার হিসাবে চাকুরিতে যোগদান করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিএইচবিএফসি এর ঋণ, প্রশাসন,অডিট, আদায়, প্রকৌশল ও সাধারণ সেবা বিভাগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পরিকল্পনা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক এর দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময়ে মাঠ পার্যায়ের জোনাল ও রিজিওনাল ম্যানেজার এর দায়িত্ব পালন করেন। তিনি বিএইচবিএফসি এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এর টিম লিডার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

অরুন কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণপূর্বক সফলতার সাথে সমাপ্ত করেছেন। সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৯-২০২০ অর্থ-বছরে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
×

Posted ০৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com