সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রাইট শেয়ার ইস্যু করবে আইপিডিসি

অর্থনীতি ডেস্ক

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১১১৩ বার পঠিত

রাইট শেয়ার ইস্যু করবে আইপিডিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য ঘোষিত ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ক্রেডিট করার পর মোট শেয়ারের স্থিতির বিপরীতে এই রাইট শেয়ার ইস্যু করা হবে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুসারে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। তাতে শেয়ারের ইস্যু মূল্য দাঁড়াবে ১২ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, বর্তমানে আইপিডিসির শেয়ার সংখ্যা ২১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৮১৬টি। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদিত হলে বোনাস ক্রেডিটের পর শেয়ার সংখ্যা বেড়ে হবে ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮১টি। এই হিসেবে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করবে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০ টি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাবিত মূল্য অনুমোদন করলে রাইটের মাধ্যমে কোম্পানিটি ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৮ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি জানিয়েছে, ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখা, মূলধনভিত্তি শক্তিশালী করা এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধনের শর্ত পূরণের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করলে আইপিডিসি কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দেবে। সাধারণ সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ। রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন পেলে শেয়ার প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের জন্য আলাদাভাবে রেকর্ড তারিখ ঘোষণা করা হবে।

আইপিডিসির রাইট শেয়ারের বিষয়ে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ০৬:০২ অপরাহ্ণ | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com