|

Advertisement
×

রাইট শেয়ার ছাড়বে সোনালি পেপার

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

রাইট শেয়ার ছাড়বে সোনালি পেপার

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১আর:২ অনুপাতে অর্থাৎ দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রাইট শেয়ার ইস্যু বিষয়টি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম)। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।

প্রসঙ্গত: ১৮ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধনের সোনালি পেপারের শেয়ার দর শনিবার (১৮ সেপ্টেম্বর) দাড়িঁয়েছে ৪৫২.৫০ টাকায়।

 

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com