বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রিপাবলিক ইন্স্যুরেন্সের লেনদেন চালু

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১   প্রিন্ট   ৪৪৩ বার পঠিত

রিপাবলিক ইন্স্যুরেন্সের লেনদেন চালু

রেকর্ড ডেটের পর আগামী ২৭ জুন রোববার চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ ২৪ জুন এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে কোম্পানিটি ২২ ও ২৩ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com