সোমবার, ২১ জুন ২০২১ প্রিন্ট ৪২৮ বার পঠিত
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি, কুমিল্লা স্থানীয় ইউনিটের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি প্রোসেস অ্যান্ড প্রিভেনশন ইন ব্যাংক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে শেষ হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তা হিসেবে অংশ নেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান।
আইসিটি সিস্টেম বিভাগের উপ-মহব্যবস্থাপক মো. রহমতুল্লা সরকারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হয়।
কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জোনাল অফিসের কর্মকর্তা ও শাখাসমূহের ব্যবস্থাপকরা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সটিকে সময়োপযোগী, ইতিবাচক ও কার্যকর হিসেবে মূল্যায়ন করা হয়।
Posted ০৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন