নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২০৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ)। অর্থাৎ প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে কোম্পানিটি ৩৩৩ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫৫০ শতাংশ ক্যাশ। এর আগে ২০২১ সালে কোম্পানিটির সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর ডিভিডেন্ড দিয়েছিল ১ হাজার ৬৫০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সায়। আগের বছর সম্পদ মূল্য ছিল ২৫২ টাকা ৬৯ পয়সা।
আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
Posted ০১:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com