|

Advertisement
×

লকডাউন পটুয়াখালী

রবিবার, ১৯ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

লকডাউন পটুয়াখালী

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বরিশাল এবং বরগুনার করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পার্শ্ববর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

অন্যদিকে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ২ জন ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে। যেহেতু পাশ্ববর্তী জেলাগুলোর থেকে পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউন করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com