নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ প্রিন্ট ১৭০ বার পঠিত
আর মাত্র একদিন পরেই কোরবানি ঈদ। কোরবানির ঈদকে ঘিরে চামড়া সংরক্ষণে প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিক শিল্প নগরীর ট্যানারি মালিকরা। তবে এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নগদ টাকার অভাব লবণের চড়া দাম ও লোডশেডিং সহ নানা সমস্যায় দুশ্চিন্তায় রয়েছে মালিকরা।
আসন্ন কোরবানি ঈদে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি শিল্পের কারখানাগুলোতে এবার এক কোটি ৫ লাখ চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। কিন্তু লবণের চড়া দাম হওয়ায় শঙ্কায় রয়েছেন তারা । কিছুদিন আগেও যে লবণ ছিল ৭শ টাকা বস্তা, ঈদকে সামনে রেখে সেই লবণের বস্তা একলাফে ১ হাজার ছাড়িয়ে গেছে । বেড়েছে ক্যামিকেলের দামও। এছাড়াও বড় দুশ্চিন্তার কারণ লোডশেডিং নিয়ে।
চায়না বায়াররা না নেওয়ায় গেল বছরের অনেক চামড়া এখনও মজুদ রয়ে আছে, বকেয়াও রয়েছে তাদের নিকট, যে কারণে চামড়া কিনতে বেগ পেতে হবে মালিকদের। কাঁচাচামড়া পচনের হাত থেকে বাঁচাতে ন্যায্য দামে লবণ আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি ট্যানারি মালিকদের।
সাভার চামড়া শিল্প নগরীতে এ বছর ১’ শত ৪২টি ট্যানারি কারখানা সচল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিক ।
কোরবানি ঈদে বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে লবণ ও কেমিক্যাল সংরক্ষণ, মেশিনারিজ মেরামত, বাড়তি লোকবল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সেরেছে কারখানাগুলো। কারখানা শ্রমিকরা সেই কাজটি করছেন যত্ন সহকারে।
ঈদ এলেই সিন্ডিকেটের মাধ্যমে লবণের দাম বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। যে কারণে বিপাকে পড়েন ট্যানারি মালিকরা। তবে এ বছর কোরবানির চামড়া প্রক্রিয়া জাতের জন্য ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করে দিচ্ছেন বিসিক, এছাড়া লোডশেডিং নিরসন ও নিরাপত্তার বিষয়গুলোতে তৎপর বিসিক।
সিইটিপি সক্ষমতা বাড়ানো ও ঈদের বাড়তি চাপ সামলাতে বেশ কিছু উদ্যোগ নিলেও এবছরও ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি ঈদের বাড়তি চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয়।
সাভার ট্যানারি শিল্পে এবার ১৪২ টি কারখানায় এক কোটি পাঁচ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা।
ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের হরিণ ধরা বিসিক চামড়া শিল্প নগরীতে প্রবেশ করবে কাঁচা চামড়া।
Posted ০১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com