|

Advertisement
×

লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) কোম্পানির পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা।

আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।

 

Facebook Comments Box

Posted ০৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com