|

Advertisement
×

লভ্যাংশ ঘোষণা করেছে ২ কোম্পানি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫০০ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বিডি ফিন্যান্স লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১, সেপ্টেম্বর।

বিডি ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা। আর শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৯৭ পয়সা।
আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর।

Facebook Comments Box

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com