Ad
x

লভ্যাংশ ঘোষণা করেনি এএফসি এগ্রো

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেনি এএফসি এগ্রো

সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।
বিদায়ী (২০১৯-২০) বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com