রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৯৪০ বার পঠিত

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিএসএমএমইউ উপাচার্য ডা কনক কান্তি বড়ুয়া বলেন, রোববার সন্ধ্যা ছয়টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যকেন্দ্রে আনার পরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি সম্ভবত ব্রেন স্ট্রোক করেছেন। শারীরিক অবস্থার কারণে তার সিটিস্ক্যান করা যাচ্ছে না।

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কিছুদিন ধরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইব্রাহিম খালেদ। করোনা পরবর্তী কিছু শারীরিক জটিলতায় অবস্থার অবনতি হওয়ায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সোনালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com