মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লাফার্জহোলসিম শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ দেবে

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ৮০৪ বার পঠিত

লাফার্জহোলসিম শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ১ টাকা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৯৬ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৪১ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে রোববার কোম্পানিটির শেয়ার দামের কোন সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box
×

Posted ১২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com