Ad
x

লাফার্জ হোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

লাফার্জ হোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদেরকে ১০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা।
আগামী ২২ এপ্রিল বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

Facebook Comments Box

Posted ০৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com