|

Advertisement
×

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪২০ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৬৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ২ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩৬ লাখ ৭৯ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৪৬ লাখ টাকা।
গ্রামীণফোন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ১১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com