Ad
x

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৬০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার কোম্পানিটি মোট ৪৮ লাখ ৯৯ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮ লাখ ১২ হাজার ৮৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪০ লাখ টাকা।

ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৩৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ফার্মা, ডিবিএইচ, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফিন্যান্স, বিডি ফিন্যান্স, রিং শাইন টেক্সটাইল ও স্কয়ার টেক্সটাইল।

Facebook Comments Box

Posted ০৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com