নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৪ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪২২ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটি মোট ৫২ লাখ ৬৬ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৮৫ লাখ টাকা।
সন্ধানী ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭০ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৪২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ০৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com