নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৯৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার কোম্পানিটি মোট ৮৮ লাখ ৯৫ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৫৮ লাখ ৫৮ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ২৮ লাখ টাকা।
বিডি ফিন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৩ লাখ ২৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাইটেক, প্যারামাউন্ট টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com