Ad
x

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

রবিবার, ১৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ৭৯ লাখ ৮২ হাজার টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ১০ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯৬ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-স্কয়ার ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এসকে ট্রিমস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:২২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com