|

Advertisement
×

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

রবিবার, ৩০ মার্চ ২০২৫   প্রিন্ট   ২০৬ বার পঠিত

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ মার্চ’২৫) টাকার অংকে লেনদেন কমলেও দেশের শেয়ারবাজারে ২৫ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে। গায়েব হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর সব সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতায় উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯.১৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ২৬.৮১ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪.৬৯ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০.০৯ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮.১১ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১.৬৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯০.৩০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৯৩টি, কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ কোটি ৫৫ লাখ ১০ হাজার শেয়ার ৪ লাখ ৬৮ হাজার ৯৬৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৬২৭ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫৭ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা বা ৩১.৭৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা বা ০.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.১০ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪১.৩৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭.৬২ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪২.৯৬ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪.২৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং সিএসআই সূচক ৪.২৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১৩.৪১ পয়েন্টে এবং ৯৪২.১৭ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ৯৭.০৭ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৭.৯৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০০টি, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬২ হাজার ৪৯৯ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ১৬১ টাকা বা ৮১.৪০ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com