|

Advertisement
×

শান্তিনগরে ওয়ান ব্যাংকের শততম শাখা উদ্বোধন

শনিবার, ৩০ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭৪১ বার পঠিত

শান্তিনগরে ওয়ান ব্যাংকের শততম শাখা উদ্বোধন

ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী শুক্রবার ঢাকার শান্তিনগরে ফিতা ও কেক কেটে ব্যাংকের ১০০তম শাখার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন, ওয়ান ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। আমরা বিশ্বাস করি, আধুনিক সেবা দিয়ে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন মেটানো ও সন্তুষ্ট করতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

Posted ০১:২৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com