|

Advertisement
×

সংখ্যালঘু ইস্যু নিয়ে মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

সংখ্যালঘু ইস্যু নিয়ে মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ

প্রতিবেশী রাষ্ট্র ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ ভারতের মূলধারার মিডিয়ার এমন ‘হলুদ’ সাংবাদিকতায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান।

সংগঠন দুটির নেতারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত তিনটি বিতর্কিত, স্মরণকালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন হওয়া স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানে আওয়ামী গোষ্ঠী ছাড়া এদেশের ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করে। তাদের একটিই লক্ষ্য-মহান মুক্তিযুদ্ধের ভূলুষ্ঠিত স্বপ্ন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা।

তারা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই ইস্যুতে ভারতীয় মুলধারার গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন অপতথ্য দিয়ে একের পর এক মিথ্যা সংবাদ তৈরি করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও এর প্রেক্ষিতে সে দেশের উগ্রজঙ্গীদের দ্বারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের উপ হাই কমিশন কার্যালয়ের সামনে সেখানকার উগ্রবাদী সংগঠনগুলো যুদ্ধংদেহী বিক্ষোভ দেখিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার ছড়ানোর কারণেই ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে, সিলেটের দিকে আসামে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগানসহ সারা ভারতেই বাংলাদেশ বিরোধী ভূমিকায় নেমেছে সেখানকার উগ্রবাদীরা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com