Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৮৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, ম্যারিকো, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ওয়ান, ফাইন ফুডস এবং লাভেলো আইস্ক্রিম।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৬৮ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে একমি ল্যাবরেটরিজের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৪ কোটি ৭৩ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৪ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ম্যারিকোর ১৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৩০৮ টাকা।

তৃতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১২ টাকা ১০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা, ফাইন ফুডসের ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com