|

Advertisement
×

সপ্তাহজুড়ে ১১ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

রবিবার, ৩০ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৮১ বার পঠিত

সপ্তাহজুড়ে ১১ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ মার্চ’২৫) শেয়ারবাজারের ৭ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে। এর ফলে এই ১১ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৬ খাতে। এর ফলে এই ৬ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ২.৮০ শতাংশ। ১.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। একই সময়ে ১.০০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান আর্থিক খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ৮ খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স আর্থিক খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ০.০১ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৫০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৪০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com