|

Advertisement
×

সপ্তাহজুড়ে ১৫ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৮১ বার পঠিত

সপ্তাহজুড়ে ১৫ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) শেয়ারবাজারের ১৫ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। এর ফলে এই ১৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৪ খাতে। এর ফলে এই ৫ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সময়ে একটি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে আর্থিক খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৪.৯০ শতাংশ। ৪.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। একই সময়ে ৩.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান লাইফ ইন্স্যুরেন্স খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- সিরামিক খাতে ৩.৬০ শতাংশ, বস্ত্র খাতে ৩.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.৬০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com