অনলাইন ডেস্ক
শনিবার, ০১ মার্চ ২০২৫ প্রিন্ট ১৮৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) শেয়ারবাজারের ৯ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। এর ফলে এই ১৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২ খাতে। এর ফলে এই ২ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে একটি খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে কাগজ ও প্রকাশনা খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১৩.২০ শতাংশ। ৫.২০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৩.৬০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান সিরামিকস খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- তথ্য প্রযুক্তি খাতে ২.৮০ শতাংশ, পাট খাতে ২.৮০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৬০ শতাংশ, সাধারণ বীমা খাতে ১.৬০ শতাংশ, ব্যাংক খাতে ১.৫০ শতাংশ, বস্ত্র খাতে ১.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৯০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৫০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০.৪০ শতাংশ দর বেড়েছে।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com