অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ প্রিন্ট ৩৪৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) শেয়ারবাজারের ১৭ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে । এর ফলে এই ১৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০.৩০ শতাংশ। ৯.২০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। একই সময়ে ৫.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেনারেল ইন্স্যুরেন্স খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- বস্ত্র খাতে ৫.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ৫.২০ শতাংশ, আর্থিক খাতে ৪.৬০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৫০ শতাংশ, সিরামিকস খাতে ৩.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৩.৭০ শতাংশ, পাট খাতে ৩.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ¦ালানি খাতে ৩.৫০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৭০ শতাংশ, চামড়া খাতে ২.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.০০ শতাংশ, বিবিধ খাতে ০.৪০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩০ শতাংশ, ব্যাংক খাতে ০.৬০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ৪.১০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৬:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com