অনলাইন ডেস্ক
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ প্রিন্ট ২১৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৬-২০ মার্চ’২৫) শেয়ারবাজারের ৭ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে। এর ফলে এই ৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে। এর ফলে এই ১২ খাতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। আলোচ্য সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে একটি খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৫.১০ শতাংশ। ৪.৬০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। একই সময়ে ২.৪০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান সেবা ও আবাসন খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- আর্থিক খাতে ১.০০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.০০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৫০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com