অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৭৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৬ -০৯ অক্টোবর) শেয়ারবাজারের ৯ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে । এর ফলে এই ৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্য ও প্রযুক্তি খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৪.৪০ শতাংশ। ৪.১০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ৩.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান সিরামিক খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ৬ খাতের মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৮০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৪০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com