রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৫৩ বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনেদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৮০৮ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৮৪৪ টাকা বা ২৩.১১ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২৪ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ৪৪৯ টাকার।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ২০৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭২১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৪৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৬১ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৭৬৯ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১.৮২ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৮.৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.২৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.২৪ পয়েন্ট বা ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮০.৪০ পয়েন্টে এবং ২১৯১.২১ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫১টির বা ১৩.৯৭ শতাংশের, কমেছে ২২৫টির বা ৬৯.৮৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির বা ১৬.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

এদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি ৫ লাখ ২১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৮ হাজার ২৭৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বাজার মূলধন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৮৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৬৯২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৮৭ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ০০৪ টাকাবা ৪১.২৮ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৫.৬৯ পয়েন্ট বা ২.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০৬.৪৭ পয়েন্ট বা ২.০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯৬.৭৫ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭.৪৬ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ এবং সিএসআই ৩৯.৪২ পয়েন্ট বা ৩.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬৫.৯৬ পয়েন্টে, ১৩ হাজার ২০৮.৩৫ পয়েন্টে, ১ হাজার ২৭৫.৫৪ পয়েন্টে এবং ১ হাজার ৪১.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬টির বা ১৫.১৮ শতাংশের দর বেড়েছে, ২০৬টির বা ৬৭.৯৯ শতাংশের কমেছে এবং ৫১টির বা ১৬.৮৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে

Facebook Comments Box
×

Posted ০৪:১১ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com