বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৩৯২ বার পঠিত
আজ বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৪২ পয়েন্ট এবং সিডিএসইটি ৬.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৫.৮৭ পয়েন্টে, ২০৬৫.৭৯ পয়েন্টে এবং ১১৫২.২১ পয়েন্টে।
আজ ডিএসই ৭৪৬ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৫ কোটি ৬৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৮টির বা ৪৮.৫৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৩টির বা ১৮.২১ শতাংশের এবং ১১৫টির বা ৩৩.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৪.৮৬ পয়েন্টে। সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ৬৪টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৫:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন