Ad
x

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের আ্যওয়ার্ড লাভ

বুধবার, ০৯ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের আ্যওয়ার্ড লাভ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকট থেকে সোমবার আইডিইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা । স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল।

 

এ সময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান হাসনে আলমসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com