|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ডমিনেজ স্টিল

শনিবার, ১২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৪ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ডমিনেজ স্টিল

গত সপ্তাহে (৬-১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে ডমিনেজ স্টল বিল্ডিং সিস্টেমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডমিনেজ স্টিলের শেয়ার দর ছিল ২২.৫০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৫.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৩.৪০ টাকা বা ৫৯.৫৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২৭.৬২ শতাংশ, ফরচুন সুজের ২৫.৪৩ শতাংশ, রূপালি ইন্স্যুরেন্সের ২২.৭১ শতাংশ, ফাইন ফুডসের ২০.৯৩ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১৮.৩১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ১৭.৬৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৪৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.১৫ শতাংশ ও আফতাব অটোমোবাইলসের ১৪.৮৮ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com