|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৫ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৩.০১ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা।
ডমিনেজ স্টিল বিল্ডিং গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.এস স্টিল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ,সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com