|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

শনিবার, ২৪ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৯.৫৪ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৩৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ ৭৪ হাজার টাকা।

হাইডেলবার্গ সিমেন্ট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩৯ লাখ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্সিং, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com