নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ মে ২০২১ প্রিন্ট ৫৫৮ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৭৮ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪০ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা।
ম্যাকসন্স স্পিনিং মিলস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৫ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১৯ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকা।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com