|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

রবিবার, ০৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৮.২৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৭৯ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পূবালী ব্যাংক গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, ফাইন ফুডস, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com