|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিএসসি

শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিএসসি

বিদায়ী সপ্তাহে (০২ থেকে ০৬ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩২.৭০ টাকা বা ৪৫.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইস্ক্রিমের ২৯.৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৭.১৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৩.৩৬ শতাংশ, এস আলমের ২০.৬৩ শতাংশ, ফরচুন সুজের ২০.০৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৮.৭৯ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৮ শতাংশ, কপারটেকের ১৭.৫৬ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১৬.৯৫ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com