|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

বিদায়ী সপ্তাহে(০৩-০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। যে কারণে কোম্পানিটি ডিএসইর গেইনার বা দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের দর ছিল ২২ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৬০.৪৫ শতাংশ। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৭.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ারেম ৫.৪০ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com