|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শনিবার, ২৭ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫০.৮৯ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৫০ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০২ কোটি ১১ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, বিডি মনোস্পুল পেপার, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফিন্যান্স, অ্যাপেক্স ফুডস ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০১:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com