নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫৪২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১১-১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টার্নওভার তালিকায় অবস্থান করছে বীমা খাতের ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো-এশিয়া প্যাসিফিক, সেন্ট্রাল, পূরবী জেনারেল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহটিতে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৮৮ লাখ ৯২ হাজার ৪৮২টি। যার বাজার মূল্য ৫৫ কোটি ৬১ লাখ টাকা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখ ১ হাজার ৫৫৫টি। যার বাজার মূল্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১১টি। যার বাজার মূল্য ৪৮ কোটি ৯০ লাখ টাকা।
সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখ ৭৬ হাজার ৭৬৮টি। যার বাজার মূল্য ৪৫ কোটি ২ লাখ টাকা।
Posted ০৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com