শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৬৩ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১.৪৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭৪ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর কমেছে ৯.২১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭০ পয়সা।

৮.৬৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৯৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭.৯৭ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৫৫ শতাংশ, আইবিবিএল ২য় পারপেচ্যুয়াল বন্ডের ৭.৪৪ শতাংশ, ফ্যামিলি টেক্স বিডির ৭.১৪ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির ৭.০৯ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০৫:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com