|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২১২ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৫.১৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ হাজার ১০০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ হাজার ৩২ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর কমেছে ১০.২৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।

৮.৪৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৯ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৭.৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৬৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৬.২৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৬.১৭ শতাংশ এবং বিআইএফসির ৬.০২ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com